ইনসুন্নাহ সম্পর্কে

সুন্নাহর সাথে পথচলা

স্বাগতম ইনসুন্নাহ-তে! সুগন্ধি ব্যবহার করা কেবল একটি শখ নয়, এটি একটি সুন্দর সুন্নাহ। আর সেই সুন্নাহর প্রতি ভালোবাসা এবং আপনাদের হাতে সেরা মানের হালাল সুগন্ধি তুলে দেওয়ার লক্ষ্য নিয়েই ‘ইনসুন্নাহ’-এর যাত্রা শুরু।

বাজারে অনেক ধরনের পারফিউম পাওয়া গেলেও, এমন একটি সুগন্ধি খুঁজে পাওয়া কঠিন যা একই সাথে হালাল এবং দীর্ঘস্থায়ী। ইনসুন্নাহ আপনাদের জন্য নিয়ে এসেছে এমন সব প্রিমিয়াম পারফিউমের কালেকশন, যা শুধু আপনার উপস্থিতিকে আকর্ষণীয়ই করবে না, বরং হালাল উপাদানে তৈরি হওয়ায় আপনাকে দেবে আত্মিক প্রশান্তি। ইনসুন্নাহ বিশ্বাস করে খাঁটি ও বিশুদ্ধতায়। আপনার দৈনন্দিন জীবনকে আরও সতেজ ও স্নিগ্ধ করতে আমাদের এই পথচলায় আপনাকে পাশে পেয়ে আমরা আনন্দিত!

কেন বেছে নেবেন ইনসুন্নাহ?

  • ১০০% হালাল : আমাদের প্রতিটি পারফিউম সম্পূর্ণ হালাল, তাই এগুলো নিশ্চিন্তে ব্যবহার করে ইবাদত করা যায়।
  • লং লাস্টিং পারফরম্যান্স: আমাদের সুগন্ধিগুলো গড়ে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয় এবং কয়েক মিটার দূর পর্যন্ত দারুণভাবে ছড়ায়।
  • প্রিমিয়াম কোয়ালিটি: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং আভিজাত্যময় ফ্লেভারগুলো সাশ্রয়ী মূল্যে স্প্রে এবং রোল-অন—উভয় ফর্ম্যাটে নিয়ে এসেছি।

আমাদের টিম

যাদের নিরলস পরিশ্রমে ইনসুন্নাহ আজ আপনাদের কাছে

Madani Adnan

CEO & Founder

ইনসুন্নাহ-এর স্বপ্নদ্রষ্টা এবং মূল পরিকল্পনাকারী হিসেবে তিনি পুরো কোম্পানির নেতৃত্ব দিচ্ছেন। সুন্নাহর প্রতি ভালোবাসা থেকে সবার হাতে হালাল ও বিশুদ্ধ সুগন্ধি পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য।

Wahid Zaman

C-Level Executive & Co-Founder

কোম্পানির একজন সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ইনসুন্নাহ-এর নীতিনির্ধারণী ও কৌশলগত দিকগুলো পরিচালনা করেন। ব্র্যান্ডের প্রমোশন ও মার্কেটিংয়ে তার অবদান অনস্বীকার্য।

Asadullah Galib

Managing Partner

ইনসুন্নাহ-এর ম্যানেজিং পার্টনার হিসেবে তিনি কোম্পানির দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম সরাসরি তদারকি করেন। পার্টনারশিপ ও আর্থিক ব্যবস্থাপনায় দ্রুত সিদ্ধান্ততে তিনি সাহায্য করেন।